ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৪

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৫৯:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২
  • ২৩৩ বার পড়া হয়েছে

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এ সময় গ্রেপ্তারদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এছাড়া ডিএমপির বিভিন্ন থানায় গ্রেপ্তারদের বিরুদ্ধে ৩১টি মামলা করা হয়েছে।

রোববার (২৪ এপ্রিল) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (২৩ এপ্রিল) সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৪৩ পিস ইয়াবা, ৩৫ কেজি ৫৯১ গ্রাম গাঁজা ও ১১১ গ্রাম ২০ পুড়িয়া হেরোইন জব্দ করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা করা হয়েছে বলেও জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৪

আপডেট সময় ১১:৫৯:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২