বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

রাউজানে হত্যা ও অস্ত্র মামলার পলাতক আসামি গ্রেপ্তার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২, ২.২২ পিএম
  • ২৪২ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজান থানার অস্ত্র ও হত্যা মামলায় পলাতক আসামি মো. তৈয়বকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (২০ এপ্রিল) রাতে চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) র‌্যাব এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, গ্রেপ্তারের পর তৈয়ব নিজে হারুন হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে রাউজান থানায় একটি অস্ত্র আইনের মামলা আছে। সেই মামলার ১১ বছরের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি তৈয়ব। তাকে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com