ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অজ্ঞানপার্টির সর্দার শশা মনির গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৫৬:২৬ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২
  • ২৩৪ বার পড়া হয়েছে

রাজধানীর তুরাগ এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির সর্দার এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মনির ওরফে মোনারুল ওরফে শশা মনিরকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব-১ এর সহকারী পরিচালক (অপস অফিসার) সহকারী পুলিশ সুপার নোমান আহমদ বলেন, রোববার (১৭ এপ্রিল) রাতে র‌্যাব-১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ডিএমপির তুরাগ থানাধীন দিয়াবাড়ি এলাকায় গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার দুটি মামলার পলাতক আসামি অবস্থান করছে।

জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার শশা মনির একজন অজ্ঞান পার্টির সর্দার। তার বাহিনী দীর্ঘদিন যাবৎ শশা, নারিকেল ইত্যাদি বিভিন্ন খাবারের সঙ্গে চেতনাশক মেডিসিন মিশিয়ে বাসসহ বিভিন্ন পাবলিক ট্রান্সপোর্টের যাত্রীদের খাইয়ে অজ্ঞান করে সর্বস্ব লুট করত।

তিনি অজ্ঞান পার্টির গ্রুপের কাছে শশা মনির নামে পরিচিত ও গোবিন্দগঞ্জের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তার নামে গাইবান্ধা, ময়মনসিংহ এবং ঢাকা জেলার বিভিন্ন থানায় হত্যা, অজ্ঞান, ছিনতাই মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

অজ্ঞানপার্টির সর্দার শশা মনির গ্রেপ্তার

আপডেট সময় ১২:৫৬:২৬ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২