ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এখানে রাজনৈতিক বক্তব্য নয়, বললেন ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৪৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
  • ২৪৪ বার পড়া হয়েছে

ওবায়দুল কাদের

আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির ইফতারে যোগ দিয়ে কোনো রাজনৈতিক বক্তব্য দেননি দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

শুক্রবার (১৫ এপ্রিল) রাজধানীর গুলশানের একটি হোটেলে ওই ইফতারের আয়োজন করা হয়।

বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে ভবিষ্যতে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন কাদের। সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে এক মিনিটেরও কম সময়ে নিজের বক্তব্য শেষ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

ইফতারে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম এবং  উপকমিটির চেয়ারম্যান ডক্টর  জমির ও সদস্য সচিব ডক্টর শাম্মি আহমেদ, মন্ত্রিপরিষদের সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

ইফতার আয়োজনে যোগ দেন বাংলাদেশে নিযুক্ত প্রায় ৩০টি দেশের কূটনীতিক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

এখানে রাজনৈতিক বক্তব্য নয়, বললেন ওবায়দুল কাদের

আপডেট সময় ১০:৪৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২