ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের আগে বস্তিবাসীদের ‘ফ্যামিলি কার্ড’ প্রদানের দাবি

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:২৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
  • ২৪১ বার পড়া হয়েছে

ঈদের আগে সব বস্তিবাসীকে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান ও ২০ রমজানের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)।

আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়।

অন্যদিকে, ২০ রমজানের মধ্যে দেশের সকল শ্রমিক ও কর্মচারীদের চলতি মাসের বেতন ও ঈদ বোনাস প্রদান করতে হবে। প্রতিবছর মালিকরা শ্রমিকদের ঈদ বোনাস ও বেতন নিয়ে টালবাহানা করে। ফলে শ্রমিকরা পরিবার-পরিজন নিয়ে ঈদের মধ্যে নিদারুণ কষ্টের মধ্যে পড়ে যায়। করোনা মহামারির পরে শ্রমিক-কর্মচারীরা এমনিতেই দিশেহারা। তার মধ্যে বর্তমান দুর্মূল্যের এই বাজারে দুবেলা দুমুঠো ভাত যোগাড় করাও অসম্ভব হয়ে পড়েছে। তার মধ্যে যদি প্রতিবছরের মতো মালিক শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে টালবাহানা করে তাহলে অসহনীয় কষ্টের মধ্যে পড়ে যাবে নিরীহ শ্রমিকরা। আমরা বাজারের সাথে সামঞ্জস্য রেখে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণের দাবি জানাচ্ছি।

সমাবেশে উপস্থিত ছিলেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. এম.এ সামাদ, সাধারণ সম্পাদক সাহিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য সামচুল হক, তারেক ইসলাম বিডি, জাহেদ আনসারী, আলাউদ্দিন, নূর আফসানা শিপা প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

ঈদের আগে বস্তিবাসীদের ‘ফ্যামিলি কার্ড’ প্রদানের দাবি

আপডেট সময় ০৪:২৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২