ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের এক শহরে পানি অপচয় করলে ৫ হাজার টাকা জরিমানা

  • Reporter Name
  • আপডেট সময় ১১:২০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
  • ২৩৫ বার পড়া হয়েছে

মানুষের পানির অপচয় ঠেকাতে বড় সিদ্ধান্ত নিয়েছে ভারতের চন্ডিগড় পৌরসভা। এখন থেকে কেউ পানি অপচয় করলে তাকে ৫ হাজার টাকা জরিমানা করবে এ পৌরসভা।  আজ শুক্রবার থেকে এ ক্যাম্পেইন চালু হচ্ছে।

গরম বাড়তেই ভারতে শুরু হয়েছে পানির অভাব। এ বিষয়টি মাথায় রেখেই পানির অপচয় ঠেকাতে আজ থেকে অভিযান শুরু করছে চন্ডিগড় পৌরসভা। চন্ডিগড়ে এখন যদি কেউ পানি অপচয় করে, তাহলে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হবে।

পানি সরবরাহের লাইনে যারা সরাসরি বুস্টার পাম্প বসিয়েছেন তাদের শাস্তির মুখোমুখি হতে হবে। কারও ছাদে ট্যাংক থেকে পানি পড়তে দেখা গেলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

মহারাষ্ট্রের প্রত্যন্ত অঞ্চল থেকে পানি সঙ্কটের খবর আসছে। তাদের পরিস্থিতি দেখলে বোঝা যাচ্ছে মানুষ পানির জন্য কতটা হিমশিম খাচ্ছে। কোথাও কোথাও মানুষ পানির জন্য কুয়োতে নামছেন বলেও জানা যাচ্ছে। এভাবে তারা নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

ভারতের এক শহরে পানি অপচয় করলে ৫ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ১১:২০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২