ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কূটনীতিকদের সম্মানে বিএনপির ইফতার মাহফিল

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৫৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
  • ২২৮ বার পড়া হয়েছে

ঢাকায় নিযুক্ত বিভিন্ন বিদেশি কূটনীতিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বিএনপি। এতে ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ৮টি দেশের রাষ্ট্রদূত ও ১১টি দেশের প্রতিনিধিরা অংশ নেয়। এছাড়া বেশ কয়েটি সংস্থার প্রতিনিধিসহ মোট ২৪ জন কূটনীতিক ইফতারে অংশ নেয় বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। 

মঙ্গলবার (১২ এপ্রিল) রাজধানীর হোটেল ওয়েস্টিনে বিভিন্ন রাষ্ট্রের কূটনীতিকদের সম্মানে এ ইফতারের আয়োজন করে বিএনপি। অনুষ্ঠানে কূটনীতিকদের শুভেচ্ছা জানিয়ে লন্ডন থেকে ভার্চুয়ালি শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ইফতারে পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগে সবসময় দলের চেয়ারম্যান খালেদা জিয়া আপনাদের সঙ্গে ইফতারে করতেন। তিনি আজ গৃহবন্দি অবস্থায় আছেন।

ইফতারের আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগত কূটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে কূটনীতিকরা বাংলাদেশসহ মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা করে আয়োজিত মোনাজাতে অংশ নেন।

বিএনপি নেতাদের মধ্যে ইফতারে অংশ নেয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, শাহজাহান ওমর, আলতাফ হোসেন চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু, মোহাম্মদ শাহজাহান, মীর নাসির, আহমেদ আজম খান, এজেডএম জাহিদ হোসেন, নিতাই রায় চৌধুরী।

কূটনীতিকদের মধ্যে প্যালেস্টাইনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস, সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিন্ড, তুর্কি রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান একই টেবিলে বসে ইফতার করেন।

বৃটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি শিউয়াখ, নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেনসহ পাকিস্তান, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা যোগ দেন।

এছাড়া ছিলেন জাতিসংঘ শরণার্থী কমিশন, ইউএনডিপি, এনডিআই, ডেমোক্রেন্সি ইন্টারন্যাশনালের প্রতিনিধিরা। তবে, চীনসহ কয়েকটি দেশের কূটনীতিকরা ইফতারে অংশ নেয়নি বলেও জানা গেছে।

এছাড়া শিক্ষাবিদ আফম ইউসুফ হায়দার, অধ্যাপক দিলারা চৌধুরী, অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুবউল্লাহ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সুকোমল বড়ুয়া, অধ্যাপক বোরহান উদ্দিন, দৈনিক ইনকিলাবের সম্পাদক এএমএম বাহাউদ্দিন, মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, সাবেক ব্যাংকার বখতিয়ার নাসের বখতিয়ার, সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব তাজুল ইসলাম, সাবেক কূটনীতিক মো. আল হারুনসহ সাবেক সরকারি ও বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা ইফতারে ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

কূটনীতিকদের সম্মানে বিএনপির ইফতার মাহফিল

আপডেট সময় ০৯:৫৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২