সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

বিক্রয় নিষিদ্ধ ওষুধসহ গ্রেপ্তার ২ কালোবাজারি

  • আপডেট সময় সোমবার, ১১ এপ্রিল, ২০২২, ১.৫৮ পিএম
  • ২৩৩ বার পড়া হয়েছে

রাজধানীর কোতোয়ালী এলাকা থেকে ওষুধ কালোবাজারি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় তাদের কাছ থেকে এক লাখ ৫৭ হাজার ২৯০ পিস বিক্রয় নিষিদ্ধ বিদেশি ওষুধ জব্দ করা হয়। যার বাজার মূল্য সাত লাখ টাকা।

রোববার (১০ এপ্রিল) সন্ধ্যায় র‍্যাব-১০ এর একটি দল বাবুবাজারে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তাররা বেশ কিছুদিন ধরে অবৈধভাবে বিক্রয় নিষিদ্ধ বিভিন্ন বিদেশি কোম্পানির ওষুধ চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে শহরের বিভিন্ন ওষুধের দোকানে সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com