ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুলশিক্ষিকার রহস্যজনক মৃত্যু, স্বামী-ছেলে আটক

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:৩০:০৭ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২
  • ২৯৪ বার পড়া হয়েছে

রাজবাড়ীতে পূরবী ইসলাম (৪৫) নামে এক স্কুলশিক্ষিকার রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। শনিবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে পূরবীর মরদেহ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত পূরবী ইসলাম বসন্তপুর ইউনিয়নের কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। এ ঘটনায় তার স্বামী কোলা সদর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ বিশ্বাস ও এইচএসসি পড়ুয়া ছেলে তাহারাত হাসান লিমনকে (২২) আটক করেছে পুলিশ।

নিহত পূরবীর বোন ফাহিমা পারভীন জানান, তার বোনকে পরিকল্পিতভাবে স্বামী ও সন্তান মিলে হত্যা করেছেন। তিনি তাদের বিচার দাবি করেন।

এ ঘটনায় নিহতের ভাই মেহেদী হাসান বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে নিহতের স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন।

এ বিষয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সালাহউদ্দিন জানান, পূরবী ইসলামের মৃত্যর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। মৌখিক অভিযোগের ভিত্তিতে তার স্বামী ও ছেলেকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই এ ঘটনার আসল রহস্য জানা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

স্কুলশিক্ষিকার রহস্যজনক মৃত্যু, স্বামী-ছেলে আটক

আপডেট সময় ০৫:৩০:০৭ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২