সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫
সংবাদ শিরোনাম ::
‘বাবা খেলেছেন মারাদোনার সঙ্গে, মেসির সঙ্গে আমি’ হাসপাতালে ‘রোগীকে’ মাদকের চালান দিতে গিয়ে হাতেনাতে ১৭ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক যুক্তরাষ্ট্র ও ইরান আঞ্চলিক শান্তি এবং সমৃদ্ধি বজায় রাখতে একসঙ্গে কাজ করবে দেশের প্রথম ‘ক্যাশলেস কারা ব্যবস্থাপনা’র কার্যক্রম শুরু জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না শীর্ষ ছিনতাইকারী ‘মাওরা সোহেল’ অস্ত্রসহ গ্রেফতার মোহাম্মদপুরে আ. লীগের ঝটিকা মিছিল, আটক ১০ খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ আটক ২ যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭

মহারাজের ঝড়ে চাপে বাংলাদেশ

  • আপডেট সময় শনিবার, ৯ এপ্রিল, ২০২২, ৫.২৪ পিএম
  • ২৫৩ বার পড়া হয়েছে

পোর্ট এলিজাবেথ টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে দাপট অব্যাহত রেখেছে দক্ষিণ আফ্রিকা। ম্যাচের প্রথম দিনের মতো আজ (শনিবার) দ্বিতীয় দিন সকালেও বাংলাদেশি বোলারদের শাসন করছেন স্বাগতিক ব্যাটসম্যানরা। ব্যাট হাতে আগ্রাসী ভূমিকায় এখন কেশভ মহারাজ। সকালের সেশনে প্রতিপক্ষের ২ উইকেট তুলে নিলেও রান আটকাতে পারছে না বাংলাদেশ।

দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৭ উইকেটে ৩৮৪ রান। ঝোড়ো ব্যাটিংয়ে অর্ধশতক হাঁকানো মহারাজ ৫৫ রানে অপরাজিত আছেন। তার সঙ্গে ৩ রান নিয়ে দিনের দ্বিতীয় সেশনের খেলা শুরু করবেন সাইমন হারমার। এই সেশনে প্রোটিয়ারা ব্যাট হাতে তুলেছে ১০৬ রান। টাইগার বোলাররা ফিরিয়েছেন কাইল ভেরেইনা আর ভিয়ান মুল্ডারকে।

এরপর ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী কেশভ মহারাজ। সাদা পোশাকে নেমে ওয়ানডে বা টি-টোয়েন্টিরমতো ঝড় তোলেন তিনি। চার-ছক্কার ফুলঝুরিতে মাত্র ৫২ বলে তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। মেহেদী হাসান মিরাজের বলে ছক্কা মেরে ফিফটি পূর্ণ করেন মহারাজ। টেস্ট ক্রিকেটে তার চতুর্থ ফিফটি এটি।

বিরতিতে যাওয়ার খানিক আগে ভিয়ান মুল্ডারকে ফেরান তাইজুল। ৭৭ বলে ৩৩ রান করেন তিনি। এতে মহারাজের সঙ্গে তার জুটি থামল ৮০ রানে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com