ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘পুলিশ ব্যতীত অন্য কেউ চাঁদাবাজি করলে দায় নেবে না হাইওয়ে পুলিশ’

  • Reporter Name
  • আপডেট সময় ১০:২৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২
  • ২২৬ বার পড়া হয়েছে

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যের একটি বাক্য নিয়ে নানা আলোচনা চলছে। সেখানে বলা হয়েছে- ‘হাইওয়ে থানা পুলিশ ব্যতীত অন্য কোনো সংগঠন বা ব্যক্তি মহাসড়কে চাঁদাবাজি করলে তার দায়-দায়িত্ব হাইওয়ে পুলিশ নেবে না’।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ওসির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ বক্তব্য দেন থানার নতুন ইনচার্জ পরিদর্শক এএসএম  আসাদউজ্জামান।

এ বিষয়ে এএসএম আসাদউজ্জামান বলেন, ওই লিখিত বক্তব্যে আমি বোঝাতে চেয়েছি পুলিশের কোনো সদস্যকে রাস্তায় টাকা নেওয়ার সুযোগ দেওয়া হবে না। যদি কোনো পুলিশের সদস্য টাকা নেন তবে তার বিরুদ্ধে বিভাগীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, অন্য কোনো সংগঠন বা ব্যক্তি মহাসড়কে চাঁদাবাজি করলে তার দায় পুলিশের না। তবে হাইওয়ে পুলিশ এটা রোধেও কাজ করবে।

প্রসঙ্গত, গতকাল বুধবার (৬ এপ্রিল) ভাঙ্গা হাইওয়ে থানায় নতুন ইনচার্জ হিসেবে যোগদান করেন পরিদর্শক এএসএম  আসাদউজ্জামান। পরদিন বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে থানায় সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

‘পুলিশ ব্যতীত অন্য কেউ চাঁদাবাজি করলে দায় নেবে না হাইওয়ে পুলিশ’

আপডেট সময় ১০:২৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২