ষ্টাফ রির্পোটার : রাজধানীতে সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র কিশোরীকে আটকিয়ে রেখে দীর্ঘদিন যাবত শারীরিক নির্যাতন ও জুলুম অত্যাচার করে আসছে। এ ব্যাপারে নির্যাতিতা মার্জিনা (ছদ্ধনাম) বাদী হয়ে মানবপাচারকারী সংঘবদ্ধ চক্রের সদস্য সাইফুল ইসলাম (৫৫) জাভেল হোসেন পাপন (৪১) মোখলেছ (৩৫) আনিসুল বাসার রতন (৩২) জসিম (৫০) কবির ওরফে মিরাজ (৪৫) আলাউদ্দিন (৩০) এবং তাদের অন্যান্য সংঘবদ্ধ সহযোগীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জন্যনিরাপত্তা বিভাগের সচিব, পুলিশের আই.জি.পি, ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও ঢাকা মহানগর মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনারের নিকট লিখিত অভিযোগ দিয়েছে বলে জানা গেছে। অভিযোগে জানা গেছে আনোয়ারা বেগম আঙ্গুরী (৫০) এর সহযোগীতায় উল্লেখিত মানবপাচারকারীরা নির্যাতিতা কিশোরীকে দীর্ঘদিন যাবত রাজধানীর বিভিন্ন আবাসিক হোটেলে ও বাসায় আটকিয়ে রেখে বিভিন্ন সময়ে তারা ধর্ষণ ও শারীরিকভাবে নির্যাতন করেন বলে অভিযোগে উল্লেখ করেন। বিস্তারিত পরে প্রকাশ করা হবে।
Reporter Name 























