ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

  • Reporter Name
  • আপডেট সময় ০১:৫৩:৫২ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২
  • ২৩৬ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের কমলনগরে স্ত্রী রুবিনা আক্তারকে মাথায় আঘাতের পর শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী মো. লিটনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (০৬ এপ্রিল) সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত লিটন কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের উত্তর চরকাদিরা গ্রামের চৌধুরী মাঝির ছেলে ও পেশায় ইটভাটার শ্রমিক।

কমলনগর থানা পুলিশ জানায়, লিটন ও রুবিনাদের বাড়ি উপজেলার চরকালকিনি ইউনিয়নে ছিল। নদীভাঙনে সর্বস্ব হারিয়ে তারা চরকাদিরা ইউনিয়নের উত্তর চরকাদিরা গ্রামের রব বাজার এলাকায় এসে বাড়িঘর নির্মাণ করে। রুবিনার ফুফাতো ভাই লিটন। হত্যার ৬ মাস আগে লিটনের সঙ্গে তার বিয়ে হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

আপডেট সময় ০১:৫৩:৫২ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২