সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

প্রধানমন্ত্রীর ইফতার সামগ্রী পেল ১৬০০ পরিবার

  • আপডেট সময় বুধবার, ৬ এপ্রিল, ২০২২, ১২.২০ পিএম
  • ১৮২ বার পড়া হয়েছে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিম্ন আয়ের ১৬০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নোয়াখালী ৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ) আসনের সংসদ সদস্য ওবায়দুল কাদের এমপির পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। 

বুধবার (০৬ এপ্রিল) সকালে বসুরহাট পৌরসভা চত্বরে এসব ইফতার সামগ্রী বিতরণ করেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। ইফতার সামগ্রী হিসেবে তেল, চিনি, চিড়া, ছোলা, পেঁয়াজ ও খেজুর বিতরণ করা হয়।

এ সময় কোম্পানীগঞ্জ ও বসুরহাট পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com