ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

মাদকের টাকা না পেয়ে মেয়ের হাতে মা খুন

  • Reporter Name
  • আপডেট সময় ১২:১১:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১
  • ৪১৪ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাদকের টাকা না পেয়ে মেয়ের হাতে রহিমা বেগম (৫৫) নামে এক মা খুন হয়েছেন।
রবিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের দশানী গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও পরিবারের লোকজন জানায়, সকালে রহিমা বেগম কাপড় সেলাই করেছিলো, তখন পাপিয়া এসে মাদক কেনার জন্য টাকা চায়। এসময় মা রহিমা বেগম টাকা দিচ্ছিল না। পরে টাকা না পাওয়ায় পাপিয়া কাপড় কাটার কেঁচি তার মায়ের পেটে ঢুকিয়ে দেয়। পাপিয়া দীর্ঘদিন ধরেই মাদক সেবন করে। সে প্রায় সময় টাকার জন্য পরিবারের সকলকে বিভিন্নভাবে জ্বালাতন করতো। এর আগেও একবার পাপিয়া তার মাকে খুন করার চেষ্টা করেছিল।

বাঞ্ছারাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক মেয়ে পাপিয়াকে গ্রেফতার করা হয়েছে। নিহত রহিমার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

মাদকের টাকা না পেয়ে মেয়ের হাতে মা খুন

আপডেট সময় ১২:১১:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১