ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা

  • Reporter Name
  • আপডেট সময় ১১:১২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২
  • ২৪০ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আতিকুর রহমান সুমন (২৮) নামে এক ফার্নিচার ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (০৪ এপ্রিল) ভোরে উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গ্রামে এ ঘটনা  ঘটে

নিহত সুমন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলিপুর গ্রামের মৃত আবু মিয়ার ছেলে।

নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম জানান, গ্রামের বাজারে সুমনের ফার্নিচারের দোকান আছে। ওই গ্রামের একটি বাড়িতে কয়েক বছর ধরে ভাড়া থাকতেন তিনি। সোমবার ভোরে সেহরি খেয়ে ঘর থেকে বের হওয়ার সময় পেছন থেকে কেউ তাকে গুলি করে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা

আপডেট সময় ১১:১২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২