ঢাকা ০২:০২ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে সানাউল্লাহ হত্যা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫ আসামিই খালাস

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৩১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
  • ২৬০ বার পড়া হয়েছে

গাজীপুরের কাপাসিয়ার তরুণ সানাউল্লাহ সরকার হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি এবং যাবজ্জীবন দণ্ড পাওয়া দুই আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৯ মার্চ) বিচারপতি মোহাম্মদ উল্লাহ এবং বিচারপতি মো. আতোয়ার রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়া আসামিরা হলেন- কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া গ্রামের রফিকুল ইসলাম, আতিকুল ইসলাম, সেলিম শেখ, নয়ন শেখ ও আনোয়ার হোসেন শেখ। যাবজ্জীবন দণ্ড থেকে খালাস পাওয়া আসামিরা হলেন- আবদুল মোতালেব ও শামসুদ্দিন।

আসামিপক্ষের আইনজীবীরা জানান, এই হত্যাকাণ্ডের কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী পাওয়া যায়নি এবং আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। এ কারণে হাইকোর্ট সবাইকে খালাস দিয়েছেন। তবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ বলেন, হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আমরা আপিল বিভাগে আবেদন করব।

ব্যক্তিগত বিরোধের জেরে ২০০১ সালের ৯ ফেব্রুয়ারি কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে সানাউল্লাহ সরকারকে হত্যা করা হয়। স্থানীয় একটি স্কুল থেকে ২০ বছর বয়সী ওই তরুণের মরদেহ উদ্ধার করা হয়।

এর মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলম শেখ ২০২১ সালে এবং যাবজ্জীবন পাওয়া আসামি আনোয়ারা বেগম ২০১৯ সালে কারাগারে মারা যান।

হাইকোর্টের রায়ে বাকি আসামিরা সবাই আজ খালাস পেলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

গাজীপুরে সানাউল্লাহ হত্যা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫ আসামিই খালাস

আপডেট সময় ০৪:৩১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২