ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আইজিপি ও কমিশনারের প্রত্যাহার দাবি বিএনপির

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:১৭:২৮ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২
  • ২৫৭ বার পড়া হয়েছে

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ ও ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, জনগণের করের টাকায় প্রজাতন্ত্রের কর্মকর্তারা এভাবে দলীয় ক্যাডারের মতো বক্তব্য দিতে পারেন না। অবশ্যই তাদের প্রত্যাহার করতে হবে।

রিজভী বলেন, রাষ্ট্রীয়ভাবে স্বাধীনতার ইতিহাস বিকৃতির বহুমাত্রিক কুৎসিত চক্রান্তের মধ্য দিয়ে বিদায় নিয়েছে বাংলাদেশের স্বাধীনতা দিবস। রাষ্ট্রীয় অর্থ খরচ করে বছরজুড়ে স্বাধীনতার নামে এক ব্যক্তিকে মহিমান্বিত করার যেসব অনুষ্ঠান হয়েছে, সেসব অনুষ্ঠানে প্রকৃত বীর মুক্তিযোদ্ধারা ছিলেন উপেক্ষিত। আদালতের রায় আর র‌্যাব-পুলিশের ভয়ে ভীতসন্ত্রস্ত বীর মুক্তিযোদ্ধারা নীরবেই পার করে দিয়েছেন তাদের জীবনবাজি রেখে অর্জিত স্বাধীন বাংলাদেশের সুবর্ণজয়ন্তী। জাতির জীবনে বড় নির্মম পরিহাস, বীর মুক্তিযোদ্ধাদের উপেক্ষা করে আওয়ামী দলদাস প্রজাতন্ত্রের আইন প্রয়োগকারী বাহিনী এখন জাতিকে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস শোনাচ্ছে।

গত ২৬ মার্চ রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে পুলিশ প্রধান বেনজীর আহমেদ এবং ঢাকা মহানগর পুলিশ প্রধান শফিকুল ইসলাম ভব্যতা-সভ্যতার সব সীমা ছাড়িয়ে শিষ্টাচার বর্জিত অশালীন এবং রাজনৈতিক প্রতিহিংসামূলক বক্তব্য দিয়েছেন বলে দাবি করেন রিজভী। তিনি বলেন, এতে গোটা দেশবাসী হতবাক। আমরা আশা করি, পুলিশের অতি দলবাজ এ দুই কর্মকর্তাকে তাদের গর্হিত অপরাধের জন্য জাতি কোনো দিন ক্ষমা করবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

আইজিপি ও কমিশনারের প্রত্যাহার দাবি বিএনপির

আপডেট সময় ০৪:১৭:২৮ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২