শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

কদমতলীতে দগ্ধ সাদেক খানের মৃত্যু

  • আপডেট সময় শনিবার, ২৬ মার্চ, ২০২২, ১২.৩৫ পিএম
  • ১৮৮ বার পড়া হয়েছে

রাজধানীর কদমতলী থানার শনিরআখড়া এলাকায় প্লাস্টিকের দোকানে অগ্নিকাণ্ডে দগ্ধ সাদেক খানের (৫৫) মৃত্যু হয়েছে। শনিবার (২৬ মার্চ) ভোরে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই-ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।

দগ্ধ সাদেক খানের ছেলে আনন্দ খান  বলেন, আমার বাবা আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। ভোরে আমার বাবা মারা গেছেন। কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। বাসা থেকে সুস্থ মানুষ বের হলো অথচ আজ লাশ হয়ে ফিরছে।

নিহত সাদেক খানের বাসা শনিরআখড়ার গোয়ালবাড়ি মোড় এলাকায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com