ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাক নৃশংসতাকে গণহত্যা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতির আহ্বান জয়ের

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৫৭:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২
  • ২৬২ বার পড়া হয়েছে

একাত্তরে পাকিস্তান সেনাবাহিনীর নৃশংস কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়।

নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে জয় লিখেছেন, ১৯৭১ সালে তৎকালীন পূর্ব-পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) মানুষের ওপর গণহত্যা চালায় পাকিস্তানি সেনাবাহিনী, কারণ আর কিছুই নয়- এখানকার মানুষরা শুধু একটু ভালোভাবে জীবনযাপন করতে চেয়েছিল। বাঙালিরা শুধু চেয়েছিল- মানুষ হিসেবে পশ্চিম পাকিস্তানের মানুষদের সমান মর্যাদা পেতে। কিন্তু তার পরিবর্তে পাকিস্তানিরা ঘুমন্ত বাঙালিদের ওপর নির্মম হত্যাযজ্ঞ চালায়।

তিনি আরও লেখেন- ১৯৭১ সালে বাঙালিদের ওপর পাকিস্তানিদের গণহত্যার চালানোর একটি উল্লেখযোগ্য নথি হলো ‘হামুদুর রহমান কমিশন রিপোর্ট’। এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে: তৎকালীন পূর্ব-পাকিস্তানে মোতায়েন করা পাকিস্তানি সৈন্যরা বাঙালিদের ওপর ব্যাপক নৃশংসতা চালিয়েছে, এমনকি বহুমাত্রিক মানবাধিকার লঙ্ঘনের জন্যেও ওই রিপোর্টে পাকিস্তানি সেনাদের দোষী সাব্যস্ত করা হয়েছে। পর্যাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রতিবেদনটি প্রকাশের পর পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো এর সব কপি পুড়িয়ে ফেলার নির্দেশ দেয়।

পাকিস্তানিদের সেনা কর্তৃক বাঙালিদের ওপর এই জঘন্য গণহত্যার অপরাধটি এখনো বিশ্বজুড়ে সেভাবে স্বীকৃত হয়নি। ১৯৭১-এর এই অমানবিক অপরাধকে গণহত্যা হিসেবে স্বীকৃতি না দিলে তা শুধু হত্যার শিকার ব্যক্তিদের স্মৃতির প্রতিই অবিচার হবে না, বরং তা হবে ইতিহাসের প্রতিই অবিচার।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে কাভার ছবি আপডেট করে তার ক্যাপশনে এসব কথা লিখেছেন জয়; যার মাধ্যমে তিনি পাক সেনাদের নৃশংসতাকে গণহত্যা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

পাক নৃশংসতাকে গণহত্যা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতির আহ্বান জয়ের

আপডেট সময় ১১:৫৭:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২