ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে এসআইকে কুপিয়ে আহত, গ্রেপ্তার ২

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:০৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
  • ২৫৪ বার পড়া হয়েছে

বাগেরহাটের কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলামকে কুপিয়ে আহত করার মামলার প্রধান আসামি জুয়েল (২৭) ও তার সহযোগী মো. রুবেল মোল্লাকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ এর সদস্যরা।

বুধবার (২৩ মার্চ) রাত ২টায় পিরোজপুর সদর উপজেলার কলাখালি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলামের ওপর হামলাকারী মেহেদী হাসান ওরফে জুয়েল ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের কচুয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

গ্রেপ্তার জুয়েল (২৭) কচুয়া উপজেলার সম্মানকাঠি গ্রামের মৃত ইতরুপ শেখের ছেলে। তার সহযোগী মো. রুবেল মোল্লা (২৮) একই উপজেলার চরসোনাকুর গ্রামের মো. মহসিন মোল্লার ছেলে। মো. মেহেদী হাসান ওরফে জুয়েল পুলিশের উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলামকে কুপিয়ে আহত করার মামলার প্রধান আসামি। জুয়েলের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে কচুয়া থানায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

বাগেরহাটে এসআইকে কুপিয়ে আহত, গ্রেপ্তার ২

আপডেট সময় ০৯:০৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২