ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১০ মামলার আসামি কবির ডাকাত গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:১৯:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২
  • ২৭৮ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বাঁশখালী থানার ভাদালিয়া এলাকা থেকে কাইব্যা ডাকাত দলের প্রধান কবির আহমেদকে (৫৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। তার বিরুদ্ধে বাঁশখালী থানায় ৩টি ধর্ষণ ৬টি ডাকাতিসহ মোট ১০টি মামলা রয়েছে। 

বুধবার (২৩ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভাদালিয়ার তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, কবির আহমেদ বাঁশখালীর উত্তর জলদী এলাকার মোস্ট ওয়ান্টেড অপরাধী। সে তার এলাকায় কাইব্যা ডাকাত হিসেবে পরিচিত। কবির এবং তার দলের সন্ত্রাসীরা স্থানীয় লোকজনের মধ্যে ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে ডাকাতি, ধর্ষণ এবং বিভিন্ন অপকর্ম করত। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে  সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

১০ মামলার আসামি কবির ডাকাত গ্রেপ্তার

আপডেট সময় ০৮:১৯:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২