ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মোরেলগঞ্জে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৪৪:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২
  • ২৮০ বার পড়া হয়েছে

বাগেরহাটের মোরেলগঞ্জে কেজি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে বিদ্যালয়ের গ্রন্থাগারিক কাম সহকারী শিক্ষক আব্দুস সালাম শেখকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়। এর আগে একই দিন দুপুরে ওই ছাত্রী থানায় গিয়ে শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করে।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আহমেদ বলেন, নবম শ্রেণির এক ছাত্রী থানায় এসে আব্দুস সালাম শেখের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করে। এ ঘটনায় অভিযুক্ত সালাম শেখকে গ্রেপ্তার করা হয়েছে।

এ অভিযোগ অস্বীকার করে সালাম শেখ দাবি করেন, বিদ্যালয়ের অভ্যন্তরীণ গ্রুপিংয়ের কারণে তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

মোরেলগঞ্জে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

আপডেট সময় ১১:৪৪:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২