ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৩১ মার্চের মধ্যে উপবৃত্তিযোগ্যদের তথ্য অন্তর্ভুক্তির নির্দেশ

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৩৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
  • ৩১৩ বার পড়া হয়েছে

২০২১-২২ অর্থবছরে সারা দেশের স্নাতক (পাস) ও সমমানের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়ার জন্য অনলাইনে নির্দিষ্ট সময়ের মধ্যে পূরণ করা শিক্ষার্থীর তথ্য এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাব নম্বরসহ সংশ্লিষ্ট তথ্য আগামী ৩১ মার্চের মধ্যে ‘ই-স্টাইপেন্ড সিস্টেমে’ অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।

সোমবার (২১ মার্চ) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে বিষয়টি জানিয়ে সব উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের চিঠি পাঠানো হয়েছে।

জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা ই-স্টাইপেন্ড সিস্টেমে (http://estipend.pmeat.gov.bd) প্রবেশ করে আগের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অথবা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ইএমআইএসের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করেও লগইন করতে পারবেন। শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাব নম্বর যথাযথভাবে পাঠানো অতি জরুরি। শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাব নম্বর ই-স্টাইপেন্ড সিস্টেমে না দিলে টিউশন ফি দেওয়ার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে টাকা বিতরণ করা সম্ভব হবে না।

তাই ২০২২ সালের সারা দেশের স্নাতক (পাস) ও সমপর্যায়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের অনলাইনে পূরণ করা আবেদনগুলো ই-স্টাইপেন্ড সিস্টেম ব্যবহার করে আগামী ৩১ মার্চের মধ্যে ট্রাস্ট অফিসে পাঠাতে বলা হয়েছে প্রতিষ্ঠান প্রধানদের। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের বিষয়টি প্রতিষ্ঠান প্রধানদের জানাতে বলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

৩১ মার্চের মধ্যে উপবৃত্তিযোগ্যদের তথ্য অন্তর্ভুক্তির নির্দেশ

আপডেট সময় ১০:৩৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২