ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ চান ডা. জাফরুল্লাহ

  • Reporter Name
  • আপডেট সময় ১০:২৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
  • ২৩২ বার পড়া হয়েছে

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, খালেদা জিয়া জামিন পাওয়ার যোগ্য। এছাড়াও বেগম জিয়া নির্বাচন করতে পারবেন কি না তাও নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছেন তিনি।  

মঙ্গলবার (২২ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে সংলাপ শেষে সাংবাদিক সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, আমার মতে খালেদা জিয়ার নির্বাচন করতে পারা উচিত। কেননা ওনার মামলার ফয়সালা হয়নি। আমি সবসময় বলেছি জামিন পাওয়া ওনার অধিকার।

রাজনৈতিক দলের নিবন্ধন আইন শক্ত হয়ে গেছে জানিয়ে তিনি বলেন, ২০ টা জেলাতে অফিস না করে ১০টা জেলায় করা যায় কি না? প্রত্যেক জেলাতে চাঁদা দেওয়া ১ হাজার সদস্য থাকতে হবে। যার মধ্যে ২০ শতাংশ নারী থাকতে হবে। এই সব আমরা আলোচনা করছি।

এছাড়া রাজনৈতিক দল হিসেবে জামায়াতের  নিবন্ধন বাতিল হয়েছে। কিন্তু নিবন্ধন বাতিল হওয়া সেই  রাজনৈতিক দলের ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে সিদ্ধান্ত জানতে  চেয়ে বলেন, যেহেতু তাদের বিরুদ্ধে একটা অভিযোগ আছে। এখানে এইভাবে এটাকে ফেলে রাখার মানে হবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ চান ডা. জাফরুল্লাহ

আপডেট সময় ১০:২৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২