ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রিকেটার মোশাররফ রুবেলকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা ইশরাক

  • Reporter Name
  • আপডেট সময় ০২:২২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
  • ২৩৪ বার পড়া হয়েছে

চিকিৎসাধীন জাতীয় দলের সাবেক অলরাউন্ডার মোশাররফ হোসেন রুবেলকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য এবং ঢাকা মহানগর বিএনপির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন।

সোমবার (২১ মার্চ) রাতে এই ক্রিকেটারকে দেখতে যান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বাংলাদেশ ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশনের পরিচালক ফাহাদ আহমেদ শিকদার।

সেই সঙ্গে দল মত বর্ণ নির্বিশেষে প্রতিটি খেলোয়াড়কে মর্যাদা ও সম্মানের সঙ্গে যথাযথ মূল্যায়নের আহ্বান জানান তিনি।

জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল দীর্ঘদিন যাবৎ ব্রেন টিউমারের সঙ্গে লড়াই করছেন। ২০১৯ সালে ব্রেইন (মস্তিষ্কে) টিউমার ধরা পড়লে ঘরোয়া ক্রিকেট থেকেও ছিটকে পড়েন মোশাররফ রুবেল। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান। সেখানে দফায় দফায় কেমোথেরাপির পর কিছুটা সুস্থ হয়ে উঠেন তিনি। এরপর আবার সেই টিউমার দেখা দেয়। এরপর দীর্ঘ দিন ভারতের একটি হাসপাতালে তার চিকিৎসা হয়। এখন দেশে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

ক্রিকেটার মোশাররফ রুবেলকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা ইশরাক

আপডেট সময় ০২:২২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২