ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পার্টি করে ফেরার পথে প্রাণ হারালেন অভিনেত্রী

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:০০:৫৩ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২
  • ২৪৫ বার পড়া হয়েছে

গিয়েছিলেন হোলি পার্টিতে। বন্ধুদের সঙ্গে আনন্দ-উল্লাস করে ফিরছিলেন নিজের বাড়ি। পথে দুর্ঘটনার শিকার হয়ে পাড়ি জমাতে হলো না ফেরার দেশে।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ ভারতের অভিনেত্রী ডলি ডিক্রুজের সঙ্গে। যিনি গায়ত্রী নামেও পরিচিত। মাত্র ২৬ বছর বয়সেই মারা গেলেন তিনি। ভারতীয় গণমাধ্যমগুলো খবরটি নিশ্চিত করেছে।

ডলি ডিক্রুজের মৃত্যুতে তার অনেক সহকর্মী শোক জানিয়েছেন। সুরেখা বাণী নামে এক সহকর্মী ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আপনি কীভাবে চলে যেতে পারলেন, মা! সত্যিই একসঙ্গে অনেক মধুর সময় কাটিয়েছি। এখনও বিশ্বাস করতে পারছি না। একসঙ্গে পার্টি করব, দয়া করে ফিরে আসবে কি! একসঙ্গে অনেক কিছু করার বাকি! অনেক কিছু শেয়ার করার বাকি। ফিরে আসো না! এটা যাওয়ার সময় নয়। তোমার অভাব অনুভব করতে চাই না। চিরদিন তোমাকে ভালোবেসে যাবো।’

খুব বেশিদিন হয়নি ডলি ডিক্রুজ ক্যারিয়ার শুরু করেছেন। সেভাবে এখনো জনপ্রিয়তাও পাননি। ‘ম্যাডাম স্যার ম্যাডাম আন্থে’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করে কিছুটা পরিচিতি পেয়েছেন। এছাড়া ইউটিউবার হিসেবেও কাজ করতেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

পার্টি করে ফেরার পথে প্রাণ হারালেন অভিনেত্রী

আপডেট সময় ০৫:০০:৫৩ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২