ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়েকে খুন : সৎ মায়ের আপিলের রায় মঙ্গলবার

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:১৯:১৭ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২
  • ২৬০ বার পড়া হয়েছে

গাজীপুরে মেয়েকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সৎ মা শাকিলা জাহান মরিয়ম ওরফে খুকির আপিলের ওপর শুনানি শেষ হয়েছে। এ ঘটনায় রায়ের জন্য মঙ্গলবার (২২ মার্চ) দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (২১ মার্চ) আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেলা আপিলের শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আহমেদ সোহেলের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এ দিন ধার্য করেন।

জানা যায়, ২০১৫ সালের ১৩ জুন শাকিলা ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে স্বামীর প্রথম স্ত্রীর মেয়ে সাদিয়া আলম জয়াকে (১৪) কুপিয়ে খুন করেন। এ ঘটনায় শাকিলাকে আসামি করে নিহত কিশোরীর মা ফারজানা ইসলাম স্বপ্না টঙ্গী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় পরে পুলিশ শাকিলাকে গ্রেপ্তার করে।

মামলার তদন্ত শেষে ২০১৬ সালের ২ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচার শেষে ২০১৬ সালের ৩১ জুলাই সৎ মা শাকিলাকে মৃত্যুদণ্ডাদেশ দেন গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক।

পরে নিয়ম অনুযায়ী মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামি জেল আপিল ও আপিল করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

মেয়েকে খুন : সৎ মায়ের আপিলের রায় মঙ্গলবার

আপডেট সময় ০৪:১৯:১৭ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২