ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অ্যাম্বুলেন্সে কুমিল্লা থেকে ফেন্সিডিল আসছে ঢাকায়

  • Reporter Name
  • আপডেট সময় ০১:২৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২
  • ২৩০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে ৮৩৮ বোতল ফেন্সিডিল পাওয়া গেছে। এ সময় মো. সোহেল (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্স ও ফেন্সিডিল জব্দ করা হয়েছে।

র‍্যাব-১ এর সহকারী পরিচালক (অপস্ অফিসার) সহকারী পুলিশ সুপার নোমান আহমদ জানান, রোববার (২০ মার্চ) বিকেলে র‍্যাব-১, উত্তরার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন কর্ণগোপ কাঁচপুর টু ভুলতা-গাউছিয়াগামী ঢাকা-সিলেট মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। পরে  মো. সোহেলকে গ্রেপ্তার করা হয়। তিনি কুমিল্লা সদরের আছমত আলী সরদারের ছেলে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তার সোহেলকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

অ্যাম্বুলেন্সে কুমিল্লা থেকে ফেন্সিডিল আসছে ঢাকায়

আপডেট সময় ০১:২৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২