ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এসআইকে কুপিয়ে পালালেন হত্যা মামলার আসামি

  • Reporter Name
  • আপডেট সময় ০১:১৭:২০ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২
  • ২৩০ বার পড়া হয়েছে

বাগেরহাটের কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলামকে (৫৫) কুপিয়ে আহত করেছেন জুয়েল নামের এক হত্যা মামলার আসামি। রোববার (২০ মার্চ) রাতে কচুয়া উপজেলার সম্মানকাঠি নামক স্থানে এ হামলার ঘটনা ঘটে।

পরে আহত রবিউল ইসলামকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে কচুয়া থানার পুলিশ। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে তাকে।

বাগেরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ উল ইসলাম আকাশ বলেন, ধারালো অস্ত্রের আঘাতে আহত রবিউল ইসলামের ডান হাত ও বাঁ পায়ে গুরুতর জখম রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, মাদক ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছিল। এ সময় হত্যা মামলার আসামি জুয়েল রবিউল ইসলামকে কুপিয়ে আহত করে পালিয়ে যান। আমরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে আসি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

এসআইকে কুপিয়ে পালালেন হত্যা মামলার আসামি

আপডেট সময় ০১:১৭:২০ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২