ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ইমন হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৪১:৪৫ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২
  • ২৬৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্কুলছাত্র ইমন হোসেনের ৯ টুকরা মরদেহ উদ্ধারের ঘটনায় করা মামলার রায়ে চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় দুই নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এ ছাড়া চারজনকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।

রোববার (২০ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক বেগম সাবিনা ইয়াসমিন এ রায় ঘোষণা করেছেন।

মামলায় যাবজ্জীবন প্রাপ্ত ব্যক্তিরা হলেন সিরাজুল ইসলাম সিরাজের স্ত্রী সালমা (৪২) ও আহমেদের স্ত্রী হোসনে আরা (৪৭)। খালাস পেয়েছেন মন্টু মিয়া (২২), আমান উল্লাহর স্ত্রী আয়েশা (৪০), সিরাজুল ইসলাম সিরাজের ছেলে মামুন (২৪) ও খোরশেদ।

রায়ের সত্যতা নিশ্চিত করেছেন আদালতের (এপিপি) অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমিন আহমেদ।

তিনি জানান, ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের কানাইনগর এলাকায় মসজিদের ইমামের বেতন দেওয়াকে কেন্দ্র করে ২০১১ সালে ইমনের বড় ভাই ইকবালের (সিঙ্গাপুরপ্রবাসী) সঙ্গে চাচা আহম্মদ আলীর ঝগড়া হয়। একপর্যায়ে ইকবালের লাঠির আঘাতে আহাম্মদ আলীর মাথা ফেটে যায়। এরপর থেকেই তাদের দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব লেগেছিল। ওই ঘটনার পর ইকবালকে দেখে নেওয়ার হুমকি দেওয়ায় তাকে সিঙ্গাপুর পাঠিয়ে দেয় পরিবার।

নিহত ইমন হোসেন (১৩) ফতুল্লার চরাঞ্চল বক্তাবলীর কানাইনগর উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। সে চর রাধানগর এলাকার ইসমাইল হোসেন ওরফে রমজান মিয়ার ছেলে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে ইমন হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

আপডেট সময় ০৩:৪১:৪৫ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২