ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীর কষ্টার্জিত অর্থে জুয়া-নেশা, প্রতিবাদ করায় খুন

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:২৬:০১ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২
  • ২৩০ বার পড়া হয়েছে

জর্ডানে ৭ বছর প্রবাস জীবনে অনেক কষ্ট করে কিছু টাকা জমিয়ে দেশে ফেরেন পারুল আক্তার (৩৫)। কষ্টার্জিত সেই টাকা দিয়ে প্রতিনিয়ত জুয়া খেলতেন পারুলের স্বামী শান্ত মল্লিক (২৮)। জুয়া খেলে টাকা নষ্ট করা নিয়ে প্রায়ই পারুল ও শান্তর মধ্যে ঝগড়া হতো। সর্বশেষ জুয়া খেলতে বাধা দেওয়ায় পারুলকে শ্বাসরোধ করে হত্যা করে শান্ত।

গত ২৮ ফেব্রুয়ারি গাজীপুরের টঙ্গী এলাকার একটি বাসা থেকে পারুল আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দায়ের করা মামলা তদন্তের ধারাবাহিকতায় শনিবার (১৯ মার্চ) শরীয়তপুরের পালং থানা এলাকা থেকে ঘাতক স্বামী শান্ত মল্লিককে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

খায়রুল আমিন বলেন, পারুল আক্তার প্রায় ৭ বছর জর্ডানে চাকরি করে টঙ্গী পশ্চিম থানাধীন দাড়াইল এলাকায় নিজ নামে জমি কিনে বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছিল। জর্ডানে থাকার সময়ে শান্তর বোন তামান্নার সঙ্গে পারুলের সুসম্পর্কের সুবাদে তার সঙ্গে পারুলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় ৭ মাস আগে দুই লাখ টাকা দেনমোহরে শরিয়াহ অনুযায়ী তাদের বিয়ে হয়।

dhakapost

তিনি বলেন, শান্ত বিদেশে যাওয়ার কথা বলে পারুল আক্তারের কাছ থেকে নগদ এক লাখ টাকা ও পাঁচ ভরি সোনা নিয়ে নেশা করে ও জুয়া খেলে তা শেষ করে ফেলে। বেশ কিছুদিন পর পারুল শান্তর বিদেশ যাওয়া এবং তার কাছ থেকে নেওয়া টাকা ও সোনার বিষয়ে জানতে চাইলে তাদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়।

গ্রেপ্তারের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান বলেও তিনি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

স্ত্রীর কষ্টার্জিত অর্থে জুয়া-নেশা, প্রতিবাদ করায় খুন

আপডেট সময় ০৩:২৬:০১ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২