ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রুশপন্থি ১১টি দল নিষিদ্ধ করলেন জেলেনস্কি

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৩৪:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২
  • ২২১ বার পড়া হয়েছে

ইউক্রেনের ১১টি রাজনৈতিক দলের কার্যক্রমের ওপর বিধিনিষেধ আরোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর মধ্যে বেশ কয়েকটি রাজনৈতিক দলের বিরুদ্ধে রাশিয়ার সঙ্গে সম্পর্কের অভিযোগ আনা হয়েছে। রোববার (২০ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাতে প্রকাশ করা ভিডিওবার্তায় রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে এই বিধিনিষেধের ঘোষণা দেন জেলেনস্কি। ইউক্রেনীয় প্রেসিডেন্টের নিষিদ্ধ করা রাজনৈতিক দলগুলোর মধ্যে সরকার বিরোধী প্লাটফর্ম ‘ফর লাইফ’ও রয়েছে। ইউক্রেনের পার্লামেন্টে দলটির প্রতিনিধি রয়েছে এবং এটি রাশিয়াপন্থি বৃহত্তম ইউক্রেনীয় দলগুলোর মধ্যে একটি।

বিবিসি বলছে, প্রেসিডেন্ট জেলেনস্কির ঘোষণার পর ইউক্রেনের বিচার মন্ত্রণালয় নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেবে।

শনিবার রাতের ওই ভিডিওবার্তায় জেলেনস্কি বলেছিলেন, যতদিন সামরিক আইন বহাল থাকবে ততদিন পর্যন্ত রাশিয়াপন্থি এই রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

রুশপন্থি ১১টি দল নিষিদ্ধ করলেন জেলেনস্কি

আপডেট সময় ১১:৩৪:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২