ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণখান থেকে অপহৃত শিশু চারদিন পর উদ্ধার, গ্রেপ্তার ২

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:১৪:০৭ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২
  • ২৮৯ বার পড়া হয়েছে

রাজধানীর দক্ষিণখান থেকে অপহৃত দুই বছরের শিশু এনামুল হাসানকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা উত্তরা বিভাগ। গ্রেপ্তাররা হলেন- মো. নাছির উদ্দিন ও মো. মেহেদী হাসান।

শুক্রবার রাতে রাজধানীর মুগদা এলাকা ও গাজীপুর জেলার টঙ্গীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা উত্তরা বিভাগের বিমানবন্দর জোনাল টিম।

গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. কায়সার রিজভী কোরায়েশী জানান, ১৫ মার্চ দক্ষিণখান থেকে বিল্লাল হোসেনের শিশুপুত্র এনামুল হাসান অপহৃত হয়।

অপহৃত শিশুর মায়ের মোবাইল ফোনে কল করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। মুক্তিপণের টাকা না দিলে শিশু এনামুলকে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকিও দেন তারা।

ওই ঘটনায় ১৭ মার্চ অপহৃত শিশুর বাবা দক্ষিণখান থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলাটির তদন্তভার নেয় গোয়েন্দা উত্তরা বিভাগ।

তিনি বলেন, মামলা তদন্তকালে তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার দুপুরে অপহরণকারীদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় পুলিশ। পরে রাতে গাজীপুর জেলার টঙ্গী থানার বিশ্ব ইজতেমা মাঠ সংলগ্ন এলাকা থেকে নাছিরকে গ্রেপ্তার করা হয়।

নাছিরের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর মুগদা থানার কমলাপুর টিটি পাড়া এলাকায় অভিযান চালিয়ে আরেক অপহরণকারী মেহেদীকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজত থেকে উদ্ধার করা হয় অপহৃত শিশু এনামুলকে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তাররা শিশু এনামুলকে অপহরণ করে প্রথমে তুরাগ নদীর পাড়ে নিয়ে যান। সেখান থেকে তারা ভিকটিমের মার মোবাইল ফোনে মুক্তিপণ দাবি করে মেসেজ পাঠান। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

দক্ষিণখান থেকে অপহৃত শিশু চারদিন পর উদ্ধার, গ্রেপ্তার ২

আপডেট সময় ০৯:১৪:০৭ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২