ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

  • Reporter Name
  • আপডেট সময় ১১:০২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২
  • ২৮২ বার পড়া হয়েছে

খুলনায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে (২৭) গণধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৮ মার্চ) রাতে মহানগরীর খানজাহান আলী থানার তেতুলতলা রেলক্রসিংয়ের পাশে একটি গ্যারেজে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আসামিরা হলেন গ্যারেজ মালিক কামরুল; জীবন, সুমন ও আলা। পরে রাতে অভিযান চালিয়ে কামরুলকে গ্রেপ্তার করা হয়েছে।

খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে স্বামী-স্ত্রী কামরুলের গ্যারেজের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় চার-পাঁচজন জোর করে তাদের গ্যারেজে নিয়ে স্বামীকে বেঁধে ফেলেন। পরে তারা নারীকে পালাক্রমে ধর্ষণ করেন। ভুক্তভোগী নারীকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

ওসি প্রবীর কুমার বিশ্বাস আরও বলেন, অভিযুক্ত আসামি গ্যারেজ মালিক কামরুলকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

খুলনায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

আপডেট সময় ১১:০২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২