শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

১৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই মাদক কারবারি

  • আপডেট সময় শুক্রবার, ১৮ মার্চ, ২০২২, ৩.৫০ পিএম
  • ২২৬ বার পড়া হয়েছে

রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে ১৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)।  

যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন- হুমায়ুন ইমরান ও মো. পারভেজ মোশারফ ওরফে পারভেজ ওরফে মিজানুর রহমান।

অভিযানে নেতৃত্ব দেওয়া ডিএমপির গোয়েন্দা মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন জানান, রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে সংবাদ আসে রাজারবাগ গ্রিনলাইন বাস কাউন্টারের সামনে দুজন ব্যক্তি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে। ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ১৪ হাজার পিস ইয়াবাসহ হুমায়ুন ও পারভেজকে গ্রেপ্তার করা হয়।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com