ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

সিপিবি কারো পাওয়ার গেমের হাতিয়ার হবে না : সভাপতি

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৪১:১২ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২
  • ২৩৮ বার পড়া হয়েছে

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কারো পাওয়ার গেমের হাতিয়ার হতে চায় না বলে মন্তব্য করেছেন দলটির সভাপতি শাহ আলম। রোববার চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

শাহ আলম বলেন, আমাদের লড়াই সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদী সমাজের বিপক্ষে। সাম্রাজ্যবাদের দোসর যারা এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসে আছে, তাদের বিরুদ্ধে লড়াই করা আমাদের দায়িত্ব। আমরা কারো পাওয়ার গেমের হাতিয়ার হতে চাই না।

বামজোটের ডাকা আধাবেলা হরতালে বিএনপির সমর্থন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২৮ মার্চ হরতালে বিএনপির সমর্থন তো আমরা চাইনি। বিএনপির রাজনীতি বিএনপি করুক। তার কোমরে জোর থাকলে সে আলাদা করুক। হরতালে সমর্থন দিয়েছে, কিন্তু বিএনপি কি মুক্তবাজারের বিরুদ্ধে দাঁড়াবে? রেশনশপ চালু এবং শিক্ষা-স্বাস্থ্য সরকারিকরণের পক্ষে থাকবে?

সংবাদ সম্মেলনে সিপিবি সভাপতি বলেন, বাংলাদেশের রাজনীতি আমলা ও ব্যবসায়ীদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। রাজনীতি নিয়ন্ত্রণ করে আমলা ও ব্যবসায়ীদের একটি সার্কেল। এ বিশাল সার্কেল ভাঙতে না পারলে দেশের সামগ্রিক উন্নয়ন ক্ষতিগ্রস্ত হবে।

ডিজিটাল নিরাপত্তার নামে সাংবাদিকদের স্বাধীনতা রুদ্ধ করা হয়েছে জানিয়ে কমরেড শাহ আলম বলেন, লুটেরাদের স্বার্থ হাসিলে ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে। এখন চাইলেও সাংবাদিকরা সব কিছু প্রকাশ করতে পারেন না। আমরা যা বলছি তাও আপনারা প্রকাশ করতে পারেন না।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা সিপিবির সভাপতি কানাই লাল দাশ, সাধারণ সম্পাদক শওকত আলী, সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি আশোক সাহা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর  প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

সিপিবি কারো পাওয়ার গেমের হাতিয়ার হবে না : সভাপতি

আপডেট সময় ০৯:৪১:১২ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২