ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফ থেকে নিয়মিত আইস নিয়ে আসতেন জাহিদুল

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৫৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
  • ২৬০ বার পড়া হয়েছে

সীমান্ত এলাকা টেকনাফ থেকে নানা কৌশলে ও অভিনব কায়দায় নিয়মিত ভয়ঙ্কর মাদক আইস এবং ইয়াবা ঢাকায় নিয়ে আসতেন মো. জাহিদুল আলম (২৫)। পরে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের অন্য মাদক ব্যবসায়ীদের কাছে আইস সরবরাহ করতেন তিনি। 

সোমবার (৭ মার্চ) রাতে রাজধানীর কদমতলী থেকে এমনই একটি আইসের চালানসহ জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করে র‍্যাব-১০।

মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে র‍্যাব-১০ এর সহকারি পরিচালক (মিডিয়া) সহকারি পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব এসব তথ্য জানিয়েছেন।

এনায়েত কবির সোয়েব বলেন, সোমবার রাতে গোপন সংবাদ আসে কদমতলীর মুরাদপুর এলাকায় একজন মাদক ব্যবসায়ী অভিনব কায়দায় আচারের কৌটায় আইস বিক্রির জন্য অবস্থান করছেন। পরে রাতে মুরাদপুরে অভিযান চালিয়ে মো.জাহিদুল আলমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি আইস ও ৫ হাজার ১৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দ করা আইসের আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ২ লাখ টাকা।

মো.জাহিদুল আলম জিজ্ঞাসাবাদে র‍্যাব কে জানিয়েছেন, তিনি পেশাদার মাদক ব্যবসায়ী। কক্সবাজার জেলার টেকনাফ থেকে অভিনব কৌশল অবলম্বন করে ভয়ঙ্কর মাদক ক্রিস্টাল মেথ (আইস) ও ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন বলে জানা যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

টেকনাফ থেকে নিয়মিত আইস নিয়ে আসতেন জাহিদুল

আপডেট সময় ০৩:৫৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২