ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

রুশ নিয়ন্ত্রণ থেকে শহর ছিনিয়ে নেওয়ার দাবি ইউক্রেনের

  • Reporter Name
  • আপডেট সময় ০২:৩৮:২৫ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২
  • ২৪০ বার পড়া হয়েছে

রাশিয়ার সামরিক বাহিনীর হামলার মুখে হাতছাড়া হওয়া ইউক্রেনের পূর্বাঞ্চলীয় চাউহিউভ শহর পুনরায় দখলে নেওয়ার দাবি করেছেন দেশটির প্রতিরক্ষা কর্মকর্তারা। সোমবার (৭ মার্চ) ফেসবুকে দেওয়া এক বার্তায় ইউক্রেনের সেনাবাহিনী এই দাবি করে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সোমবার এক ফেসবুক বার্তায় ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, রাশিয়ার সৈন্যদের হটিয়ে তাদের বাহিনী পুরনায় চাউহিউভ শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। যুদ্ধে রুশ বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও তারা দাবি করেছে তারা।

ইউক্রেনের দাবি, চাউহিউভ শহরের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের সময় হওয়া লড়াইয়ে রাশিয়ার দু’জন উচ্চপদস্থ কমান্ডার নিহত হয়েছেন। তবে ইউক্রেনের এই দাবি নিরপেক্ষভাবে যাচাই করে দেখতে পারেনি বিবিসি।

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ থেকে ২৩ মাইল দূরত্বে অবস্থিত চাউহিউভ শহরটি কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় এই শহরে ৩১ হাজার মানুষ বসবাস করে এবং গত এক সপ্তাহ ধরেই শহরটিতে ভারী গোলাবর্ষণ করে আসছিল রুশ সেনারা।

এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটির চারটি শহরে ফের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কিয়েভসহ চারটি শহরে হামলা বন্ধ করে মানবিক করিডোর খুলে দেবে তাদের সামরিক বাহিনী। মস্কোর স্থানীয় সময় সোমবার (৭ মার্চ) সকাল ১০টা থেকে (বাংলাদেশ সময় দুপুর ১টা) এই সিদ্ধান্ত কার্যকরের ঘোষণা দেওয়া হয়।

মূলত শহরগুলোত আটকে পড়া নারী ও শিশুসহ সাধারণ মানুষকে নিরাপদে বের হওয়ার সুযোগ দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কিয়েভ ছাড়াও অন্য তিনটি শহর হচ্ছে খারকিভ, মারিউপোল এবং সুমি।

আলজাজিরা বলছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ব্যক্তিগত অনুরোধে এবং সেসব শহরের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মানবিক করিডোর খুলে দেওয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক

রুশ নিয়ন্ত্রণ থেকে শহর ছিনিয়ে নেওয়ার দাবি ইউক্রেনের

আপডেট সময় ০২:৩৮:২৫ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২