ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির ‘আ.লীগ ফোবিয়া’ রয়েছে

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:১৬:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২
  • ২৭৮ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশনে যারা আসবেন, তারা সবাই আওয়ামী লীগের— বিএনপির এমন এক অভিযোগের পরিপ্রেক্ষিতে লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেছেন, কে আওয়ামী লীগের লোক, কে আওয়ামী লীগের না সেটার রায় দেবে জনগণ।  যে কাউকে দেখলেই  বিএনপি আওয়ামী লীগ ভাবে। তাদের আওয়ামী লীগ ফোবিয়া রয়েছে। তাদের চিকিৎসা নিতে হবে।  

বুধবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। কমিশন গঠন নিয়ে নাছিম বলেন, রাষ্ট্রপতি সিইসি ও ইসিদের যেভাবে ঠিক করে দেবেন, দেশের মানুষ সেভাবেই মেনে নেবে। আওয়ামী লীগের পক্ষ থেকে যেটাই হোক না কেন, তা মেনে নেবে।

নাছিম বলেন,  জেলা, উপজেলা, ইউনিয়নকে ঢেলে সাজানো এবং তিন মাসের মধ্যে সম্মেলন করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। জেলা আওয়ামী লীগের সঙ্গে আমরা যোগাযোগ করব। যেখানে সম্মেলন বাকী আছে সেগুলো সম্পন্ন করব। ১২ মার্চ সকাল ১০ টায় আমরা একটি ভার্চুয়াল সভা হবে। আমরা বরিশাল বিভাগ দিয়ে শুরু করব।

তিনি বলেন, বরিশাল বিভাগের মোট চারটি জেলার সম্মেলন বাকি আছে।  পিরোজপুর ও বরগুনায় ৭ ই মার্চের আগে জেলায় গিয়ে বর্ধিত সভা করা হবে বিএনপি জামায়াত যে অপরাজনীতি সৃষ্টি করেছে, সম্মেলনের মধ্য দিয়ে তৃণমূলকে শক্তিশালীকে করে দেশবাসীকে একত্রিত করে এর জবাব দেবে আওয়ামী লীগ।

এক প্রশ্নের জবাবে  নাছিম বলেন, আওয়ামী লীগ একটি বড় দল। আমাদের নেতাকর্মীদের কোনো অভাব নেই। দেশের যতগুলো বিভাগে নির্বাচন হয়েছে, তার মধ্যে বরিশালে ফলাফল ভালো। বরিশাল বিভাগে বিদ্রোহীর সংখ্যা কম। আমরা আশা করি, আমাদের মধ্যে যে মতভেদ সৃষ্টি হয়েছে, ১২ মার্চের সভার মধ্যে দিয়ে তা আমরা কমিয়ে আনব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

বিএনপির ‘আ.লীগ ফোবিয়া’ রয়েছে

আপডেট সময় ০৫:১৬:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২