ঢাকা ০২:৪০ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আটক ছয় জন

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৫২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১
  • ৪৭৯ বার পড়া হয়েছে

বরগুনা প্রতিনিধিঃ

বরগুনায় সদর উপজেলার ৬নং বুড়িরচর ইউনিয়নের হাজারবিঘা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলমগীর হোসেনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২ টার দিকে শিক্ষক আলমগীর হোসেনের বাড়িতে ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকার লুট করেছে।
ডাকাতের হামলায় ওই শিক্ষক ও তার স্ত্রী আহত হন। আহতদের বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় সন্দেহমূলকভাবে ছয় জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে সদর থানা পুলিশ।
শিক্ষক আলমগীর হোসেন জানান, শুক্রবার রাত ২ টার দিকে তার বাড়ির গেটের তালা ভেঙে ১০/১২ জনের মুখোশ ধারি একদল ডাকাত ঘরে প্রবেশ করে। সেসময় ডাকাতরা শিক্ষক আলমগীর ও তার স্ত্রীকে পিটিয়ে গুরুতর আহত করে। বেঁধে রেখে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ দুইলক্ষ চল্লিশ হাজার টাকা ও আট ভরি স্বর্ণ অলংকার লুট করে নিয়ে যায়। পরে তাদের ডাক-চিৎকারে স্থানীয়রা ছুটে আসে। স্থানীয়দের দেখে ডাকাতরা ফাঁকা গুলি করে পালিয়ে যায়।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই রাতেই সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয় জনকে আটক করে পুলিশ।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম সাংবাদিকদের জানান, আটক ছয় জনকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তদন্ত শুরু করেছেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আটক ছয় জন

আপডেট সময় ১১:৫২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১