ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

দারুসসালামে হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৪০:৩৭ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২
  • ৩০২ বার পড়া হয়েছে

ঢাকা: রাজধানীর মিরপুরে দারুসসালাম মাজার রোড প্রথম কলোনির একটি বাসায় হারিচা বেগম (৪৫) নামে এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে তার স্বামী। এ ঘটনায় রিকশাচালক স্বামী এহিয়া মোল্লাকে আটক করেছে পুলিশ।

শনিবার (১২ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন দারুসসালাম থানার উপ পরিদর্শক (এসআই) সুলতান মাহমুদ শাকিল। মাজার রোড প্রথম কলোনি একটি বাড়ির দ্বিতীয় তলায় স্বামী-স্ত্রী ও তাদের ছেলে এবং তার বউ থাকতেন।

সুলতান মাহমুদ শাকিল জানান, শুক্রবার দিনগত রাতে পারিবারিক নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্বামী হাতুড়ি দিয়ে তার স্ত্রীকে মাথায় ও মুখমণ্ডলে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই হারিচা বেগম মারা যান।

তিনি আরও জানান, পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে বউকে নিয়ে তাদের ছেলে একই বাসায় থাকতেন। ঘটনার সময় হারিচা ও তার স্বামী এহিয়া দরজা আটকে ঝগড়া করছিলেন। একপর্যায়ে এহিয়া তার স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় এহিয়াকে আটক করা হয়েছে।

নিহতের স্বামী এহিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পর এসআই সুলতান আহমেদ শাকিল আরও জানান, এহিয়ার গ্রামের বাড়ির জমিজমা নিয়ে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। এসময় হারিচাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেন তিনি।

এছাড়া আরও কোনো কারণ আছে কিনা বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

দারুসসালামে হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা

আপডেট সময় ১২:৪০:৩৭ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২