বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

বিশিষ্ট নাগরিকদের সঙ্গে প্রথম বৈঠকে সার্চ কমিটি

  • আপডেট সময় শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২, ১২.২৭ পিএম
  • ২৫৮ বার পড়া হয়েছে

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য বিশিষ্ট নাগরিকদের সঙ্গে প্রথম বৈঠকে বসেছে সার্চ কমিটি। শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টা ২৫ মিনিটে সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে সভাপতিত্ব করছেন সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। আজ দুপুর পৌনে ১টায় বিশিষ্টজনদের সঙ্গে সার্চ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হবে।

সার্চ কমিটির সদস্যদের মধ্যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন এবং কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক বৈঠকে উপস্থিত আছেন।

এদিকে নতুন প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ করার জন্য যোগ্য প্রার্থী বাছাই করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগসহ মোট ২৪টি নিবন্ধিত রাজনৈতিক দল অনুসন্ধান কমিটির কাছে নাম প্রস্তাব করেছে। এ ছাড়া ছয়টি পেশাজীবী সংগঠন থেকে প্রস্তাব এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com