ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

কারাবন্দিদের খাবার দিতে পারবেন না স্বজনরা, নতুনদের কোয়ারেন্টাইন

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
  • ২৪৭ বার পড়া হয়েছে

দেশে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় বন্দিদের সুস্বাস্থ্যের লক্ষ্যে নতুন নির্দেশনা জারি করেছে কারা অধিদপ্তর। কারাগারের ভেতরে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও বাইরে থেকে যেন করোনাভাইরাস কারাগারে প্রবেশ করতে না পারে সেজন্য বন্দিদের পরিবারের খাবার কারাগারে প্রবেশ না করানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও নতুন করে প্রবেশ করা বন্দিদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্প্রতি কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল আবরার হোসেন এ বিষয়ে একটি আদেশ জারি করেন।

অধিদপ্তর জানায়, দেশের সকল কারাগার বিভাগীয় দপ্তর ও কারা অধিদপ্তর স্বাস্থ্যবিধি অনুসরণ করে অর্ধেক সংখ্যক কর্মকর্তা/কর্মচারী নিয়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবে। অন্যান্য কর্মকর্তা-কর্মচারী নিজ কর্মস্থলে অবস্থান করে দাপ্তরিক কার্যক্রম ই-নথি, ই-টেন্ডারিং, ই-মেইল এসএমএস, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য মাধ্যমে ভার্চুয়ালি সম্পন্ন করবেন।

এছাড়াও অফিসে প্রবেশ ও অবস্থানকালীন সময়ে বাধ্যতামূলকভাবে নাক-মুখ ঢেকে মাস্ক পরা নিশ্চিত করতে হবে। সকল কর্মকর্তা-কর্মচারীদের টিকা নেওয়ার সনদ থাকতে হবে, সনদ থাকলেও বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে।

অধিদপ্তরের জারি করা আদেশে আরও বলা হয়, কারাগারের ভেতরে বন্দী ও কর্মকর্তা-কর্মচারী সবাইকে কোলাকুলি ও করমর্দন পরিহার করতে হবে। নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে শুভেচ্ছা বিনিময় করতে হবে। কোনো দর্শনার্থী যেন কারা এলাকায় প্রবেশ করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। কারা ফটকে শরীরের তাপমাত্রা মাপার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা (ইনফ্রারেড/থার্মোমিটার) গ্রহণ করতে হবে। করোনার লক্ষণ দেখা দিলে তৎক্ষণাৎ পৃথক করে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

কারাবন্দিদের খাবার দিতে পারবেন না স্বজনরা, নতুনদের কোয়ারেন্টাইন

আপডেট সময় ০৫:০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২