ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টি বোর্ড গঠন

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৩৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২
  • ৩৫৪ বার পড়া হয়েছে

অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলীকে সভাপতি করে ১৫ সদস্যের কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টি বোর্ড গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

রোববার মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব এস এম জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ ট্রাস্টি বোর্ডের মেয়াদ আগামী ৩ ডিসেম্বর ২০২৪ সাল পর্যন্ত থাকবে। তবে বোর্ডের মেয়াদ শেষ হবার আগে সরকার, মনোনীত যেকোনো সদস্যকে কারণ দর্শানো ছাড়া দায়িত্ব হতে অব্যাহতি দিতে পারবে।

পূর্ণাঙ্গ ট্রাস্টি বোর্ডের কমিটিতে যে যেই দায়িত্ব পেয়েছেন-

পূর্ণাঙ্গ ট্রাস্টি বোর্ডের কমিটিতে সভাপতি করা হয়েছে অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলীকে, সহ-সভাপতি করা হয়েছে ডা. মাখদুমা নার্গিসকে। আর সদস্য সচিব করা হয়েছে ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালককে।

এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক, এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি, বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি, ড. আহমদ আল কবির, প্রফেসর ডা. আশরাফুন্নেসা, প্রফেসর ডা. এম. এ আজিজকেও কমিটিতে সদস্য করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টি বোর্ড গঠন

আপডেট সময় ০৩:৩৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২