শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

রাজশাহীতে করোনা শনাক্তের হার ৫৮.৬০%

  • আপডেট সময় বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২, ১০.২৪ এএম
  • ৩৩১ বার পড়া হয়েছে

রাজশাহীতে ফের বাড়ল করোনা শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় ৫৮ দশমিক ৬০ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) এবং রামেক হাসপাতাল আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই করোনা শনাক্ত হয়। 

এক দিন আগে এই দুটি ল্যাবে রাজশাহীর ৫৫ দশমিক ৭৮ শতাংশ নমুনায় করোনা ধরা পড়ে। এদিকে গত মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে বুধবার (২৬ জানুয়ারি) সকাল ৯টার মধ্যে রামেক হাসপাতালের করোনা ইউনিটে করোনা উপসর্গে একজনই মারা গেছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।

এদিকে, ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে বুধবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৪৯ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৪৩ জন। বর্তমানে রাজশাহীর ২৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ৬ জন, নওগাঁর ৩ জন, নাটোরের ২ জন, পাবনার ৩ জন, কুষ্টিয়ার ৩ জন, সিরাজগঞ্জের একজন, ঝিনাইদহের একজন এবং মেহেরপুরের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৩৪ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৩ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ২ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৮ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮ জন রোগী।

এদিকে গত মঙ্গলবার রামেক হাসপাতাল ল্যাবে ১৭৯ জনের করোনার নমুনা পরীক্ষা হয়েছে। এতে করোনা ধরা পড়েছে ১১৭ জনের। একই দিনে রামেক ল্যাবে ৪৬২ জনের নমুনা পরীক্ষায় ২৪০ জনের করোনা ধরা পড়েছে। এরমধ্যে রাজশাহীর ৪০৮ জনের নমুনা পরীক্ষায় ২২৭ জনের করোনা ধরা পড়েছে। করোনা শনাক্তের হার ৫৮ দশমিক ৬০ শতাংশ।

এছাড়া চাঁপাইনবাগঞ্জের ৫২ জনের নমুনা পরীক্ষায় ১২ জনের করোনা ধরা পড়েছে। করোনা শনাক্তের হার। ২৩ দশমিক ০৭ শতাংশ। এছাড়া জয়পুরহাটের ২টি নমুনা পরীক্ষায় একজনের করোনা ধরা পড়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com