ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাবের পর এখন পুলিশকে ধ্বংসের ষড়যন্ত্র করছে সরকার : রিজভী

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:২২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২
  • ৩১২ বার পড়া হয়েছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, র‌্যাবকে ধ্বংস করে এখন পুলিশকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে সরকার।

আজ (বৃহস্পতিবার) দুপুরে নয়াপল্টনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, সরকার র‌্যাবের ভাবমূর্তি শেষ করে দিয়েছে। বিএনপির আমলে দেশনেত্রী খালেদা জিয়া র‌্যাব গঠন করেছিলেন দেশের ভাবমূর্তি অক্ষুন্ন রাখার জন্য। এই র‌্যাবকে কখনোই রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়নি। আজ র‌্যাব আন্তর্জাতিক পর্যায়ে মানবতাবিরোধী বেআইনি সংগঠন হিসেবে পরিগণিত হচ্ছে। র‌্যাবের যে কর্মকর্তাদের নিষিদ্ধ করা হয়েছে তাদের আবার এই সরকার পুলিশে নিয়ে এসেছে। তারা এখন পুলিশের নেতৃত্ব দিচ্ছে। র‌্যাবের ইমেজকে ক্ষুন্ন করে এখন পুলিশের নেতৃত্ব দিচ্ছে। পুলিশের বিরুদ্ধেও অভিযোগ আছে। বর্তমানে পুলিশকেও রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়। মানুষ কোনো সমস্যায় পড়লে পুলিশের কাছে যায়। সেই পুলিশের ন্যূনতম মর্যাদা যেটুকু আছে তা ক্ষুন্ন করার জন্য বিতর্কিত লোকদের এখানে নিয়ে এসেছে।

বিএনপির রাজনীতি হচ্ছে গঠনমূলক রাজনীতি উল্লেখ রিজভী বলেন, বিএনপি যেমন বারবার গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য লড়াই করেছে, তেমনি মানব সেবার জন্য কাজ করেছে। বিএনপির প্রতিষ্ঠাতা মানব সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি স্বেচ্ছাসেবকদের মাধ্যমে জাতি গঠন করার জন্য একের পর এক কর্মসূচি দিয়েছিলেন। জিয়াউর রহমান হালখাতা কর্মসূচি হাতে নিয়েছিলেন। গ্রামের মানুষ যাতে চিকিৎসা পায় তার জন্য পল্লী চিকিৎসকের ব্যবস্থা করেছিলেন। হাজার হাজার পল্লী চিকিৎসক নিয়োগ করেছিলেন।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

র‌্যাবের পর এখন পুলিশকে ধ্বংসের ষড়যন্ত্র করছে সরকার : রিজভী

আপডেট সময় ০৩:২২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২