ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক এমপি বদির বিরুদ্ধে দুর্নীতির মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:০৩:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
  • ৩০২ বার পড়া হয়েছে

দুর্নীতি দমন কমিশনের মামলায় অভিযোগ গঠন বাতিল চেয়ে কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির করা আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে বিচারিক আদালতে মামলাটি দ্রুত নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্টে বেঞ্চ এ আদেশ দেন।

দুদকের আইনজীবী অ্যাডভোকেট মো. খুরশিদ আলম খান জানান, অভিযোগ গঠনের সময় তিনি (আব্দুর রহমান বদি) অব্যাহতি চেয়েছেন। কিন্তু সে আবেদন খারিজ করেছেন বিচারিক আদালত। পরে সেই খারিজাদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্টে আবেদন করেন। আজ তার আইনজীবী আদালতে জানান হাইকোর্টে এ মামলা তারা চালাবেন না। এজন্য তাদের আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন এবং বিচারিক আদালতকে দ্রুত মামলাটি নিষ্পত্তি করতে বলেছেন।

৫৬ লাখ ১১ হাজার ৫০০ টাকার সম্পদ গোপন ও ৭৯ লাখ ৩৭ হাজার ৭৯৭ টাকা জ্ঞাতআয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ১৭ ডিসেম্বর আব্দুর রহমান বদির বিরুদ্ধে মামলা করেছিলো দুদক। দীর্ঘদিন স্থগিত থাকার পর মামলাটির কার্যক্রম ২০১৭ সালে সচল হয়।

এ মামলায় ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর তার অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন চট্টগ্রামের বিচারিক আদালত। ওই আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে রিভিশন করেন আব্দুর রহমান বদি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

সাবেক এমপি বদির বিরুদ্ধে দুর্নীতির মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ

আপডেট সময় ০৫:০৩:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২