ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

মৎস্যজীবীদের ৬ দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট সময় ১২:১৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১
  • ৪৬০ বার পড়া হয়েছে

সিএনএম প্রতিবেদকঃ
মৎস্যজীবীদের ৬ দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন ও মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির উদ্যোগে মৎস্য ভবনের সামনে “জেলেদের ৬ দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন ও মৎস্য অধিদপ্তরের ডিজি মহোদয়কে স্মারকলিপি” প্রদান কর্মসূচি পালিত হয়।

বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি মনির হোসেন ভূঁইয়া, শামসুদ্দিন ভূঁইয়া, দপ্তর সম্পাদক আজিজুর রহমান, আইন বিষয়ক সম্পাদক হারুন আকন, ঢাকা বিভাগীয় সভাপতি এইচ. এম. ইউনুছ মিয়া, রংপুর বিভাগীয় সদস্য সচিব নজরুল হক প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, “সারাদেশের মৎস্যজীবী জেলেরা আজ ভালো নেই। তাদের পাশে কেউ নেই। সরকারি সাহায্য সহযোগিতা জেলেরা ঠিক মত পায় না। অসহায় জেলেদের দুরাবস্থা লাঘবে আমরা সরকারের কাছে আমাদের ৬ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানাই।”

মানববন্ধন শেষে মৎস্য অধিদপ্তরের ডিজি বরাবরে জেলেদের ৬ দফা দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করা হয়।
৬ দফা দাবির মধ্যে রয়েছে, (১) সকল নদীর মোহনায় ক্যাপিটাল ড্রেজিং করতে হবে। মৎস্য বিভাগের সকল পর্যায়ের প্রকল্পে মৎস্যজীবী জেলে সংগঠনের প্রতিনিধি অন্তর্ভূক্ত করতে হবে এবং জেলেদের রক্ষার সার্থে মৎস্য বিভাগ ও বিভিন্ন বাহিনী দীর্ঘদিন থেকে অপারেশনে যে সকল মাঝি ব্যবহার করেন তাদের বাতিল করে সংগঠনের সুপারিশক্রমে নতুন মাঝি নিয়োগ করতে হবে। (২) মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী খাদ্য সহায়তা, আশ্রয়ণ প্রকল্প, সুদমুক্ত ঋণ, বদ্ধ জলমহালের ইজারা প্রথা বাতিল করে বদ্ধ জলমহালে আয়তন ঠিক রেখে টোকেন ফি’র মাধ্যমে প্রকৃত মৎস্যজীবী জেলেদের সংগঠনের নামে বরাদ্দ দিতে হবে। মৎস্যজীবী জেলেদের সংখ্যা পর্যায়ক্রমে নিয়ন্ত্রণে আনতে হবে ও মৎস্যজীবী জেলেদের এফ আই ডি কার্ড সংশোধনে মৎস্যজীবী জেলে সংগঠনের প্রতিনিধি অন্তর্ভূক্ত করতে হবে। (৩) ভূমিহীন মৎস্যজীবী জেলেদের নামে খাস জমি বরাদ্দ দিতে হবে ও জেলেদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। কুমিল্লা, নারায়ণগঞ্জ, সাতক্ষীরা ও কক্সবাজার জেলাকে জাটকা জোনের আওতায় আনতে হবে। (৪) খুলনা বিভাগের সাতক্ষীরা অঞ্চলের আলোর কোল, দুবলাচর, সুন্দরবন অঞ্চলের মৎস্যজীবীদের ভিজিএফ’র আওতায় আনতে হবে। এফ আই ডি কার্ডধারী জেলেদের সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণে মৎস্য বিভাগের মাধ্যমে পারমিট দিতে হবে। (৫) মৎস্যজীবী জেলেদের ভিজিএফ বিতরণে দুর্নীতি বন্ধের লক্ষ্যে মৎস্য বিভাগের মাধ্যমে ভিজিএফ দিতে হবে ও বাংলাদেশের সকল জেলায় মৎস্যজীবী জেলেদের খাদ্য সহায়তা দিতে হবে। শুকনা মৌসুমে উত্তরাঞ্চলের ১৬ জেলায় বেকার হয়ে পড়া প্রায় ৩ লক্ষ মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। (৬) ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস জলদুস্য ও বিভিন্ন প্রাকৃতিক কারণে নিহত জেলে পরিবারকে ৫লক্ষ টাকা করে আর্থিক সহায়তা ও নিবন্ধিত প্রত্যেক জেলের নামে মৎস্য বিভাগের মাধ্যমে ১০ লক্ষ টাকার জীবন বীমা চালু করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

মৎস্যজীবীদের ৬ দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন

আপডেট সময় ১২:১৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১