ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের লগি-বৈঠা মিছিল, পুলিশের গাড়িতে আগুন, রণক্ষেত্র এলাকা

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৪৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

সিএনএমঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের সড়ক অবরোধ ও ভাঙচুর, টিয়ারশেল নিক্ষেপ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ-সহিংসতায় পুলিশসহ আহত অর্ধশতাধিক।

মঙ্গলবার (১০নভেম্বর) সকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা সড়ক অবরোধ ও ভাঙচুর চালায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়। এতে পুলিশের একটি গাড়িতে আগুন এবং সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সকাল থেকেই উত্তপ্ত হতে শুরু করে টুঙ্গিপাড়ার পাটগাতী স্ট্যান্ড এলাকা। সর্বাত্মক ধর্মঘট পালনের অংশ হিসেবে ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী সড়কটিতে অবস্থান নেয়।

​সহিংসতার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় টুঙ্গিপাড়া থানা পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আন্দোলনকারীদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

​সংঘাতের একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের একটি পিকআপভ্যানে আগুন ধরিয়ে দেয়। এ সময় ইটপাটকেলের আঘাত ও সংঘর্ষে পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক আহত হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের লগি-বৈঠা মিছিল, পুলিশের গাড়িতে আগুন, রণক্ষেত্র এলাকা

আপডেট সময় ০৩:৪৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬